মোংলায় ৪২০ পিচ ইয়াবাসহ আটক দুই
প্রকাশিত: ১২:১০, ২৪ জুন ২০২১
ছবি- বঙ্গবাণী
মোংলায় ৪২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন র্যাব। বুধবার সন্ধ্যায়দ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব- ৬ সূত্রে জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব- ৬ খুলনার একটি অভিযানিক দল বুধবার বিকালে অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টাটিবুনিয়া স্কুল মাঠের অপর পাশে ডাঃ বিপ্লবের ঔষুধের দোকানের সামনে ইয়াবা কেনাবেচার সময়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে তারা। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে তা থেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা মিঠাখালী ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
আটককৃতরা হলো মোংলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে আনিস সর্দার (৩৩) ও একই গ্রামের লতিফ হাজারীর ছেলে মুরাদ হাজারী (২৯)। আটকদের বিরুদ্ধে মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব সদস্যরা।
বঙ্গবাণী/এমআর/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

